Sunday, April 12, 2026

স্বচ্ছতা বাড়াতে আধার ও ফোন যুক্ত করে রেশন দেওয়ার ভাবনা রাজ্যের

Date:

Share post:

রেশন ব্যবস্থা আরও স্বচ্ছ করার পরিকল্পনা নিল রাজ্য সরকার। রেশনে স্বচ্ছতার জোরদার বার্তা দিতে রেশন ব্যবস্থায় এসএমএস এবং বায়োমেট্রিক পদ্ধতি শুরু করার নির্দেশ দিল রাজ্যের খাদ্য দফতর। এই ব্যবস্থায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর ও গ্রাহকের ফোন নম্বর যুক্ত করে দেওয়া হবে রেশন।

এই ব্যবস্থায় রেশন দোকানে ‘ই-পস’ যন্ত্রের মাধ্যমে উপভোক্তার ডিজিটাল রেশন কার্ডের নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত হবে। পরের ধাপে যুক্ত হবে উপভোক্তার মোবাইল নম্বরও। আধার-সংযুক্তির পরে বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়ায় আঙুলের ছাপ দিয়ে ‘ই-পস’ যন্ত্রের মাধ্যমে রেশন তুলতে পারবেন উপভোক্তা। বায়োমেট্রিক পদ্ধতি সফল না-হলেও মোবাইল নম্বরে আসা ‘ওটিপি’ নম্বর দিয়ে রেশন তোলা যাবে। রেশন সংগ্রহের সঙ্গে সঙ্গে উপভোক্তা প্রাপ্তির বার্তা পাবেন নিজের মোবাইলে। এর ফলে রেশন নিয়ে দুর্নীতি এবং কালোবাজারি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...