Saturday, April 4, 2026

শ্যামল চক্রবর্তীর দেখভালে কোভিড-ওরিয়র চেয়ে আবেদন মেয়ে ঊষসীর

Date:

Share post:

কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা সিটুর প্রাক্তন রাজ্য সম্পাদক শ্যামল চক্রবর্তী। অসুস্থতা নিয়ে তিনি প্রথমে ভর্তি হয়েছিলেন উল্টোডাঙার একটি নার্সিংহোমে। সেখান থেকে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বলে জানিয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। বাবার শারীরিক পরিস্থিতির কথা বারবারই নিজের ফেসবুক পেজে জানাচ্ছেন ঊষসী। এদিন তিনি তাঁর ফেসবুকের ওয়ালে হাসপাতালে শ্যামল চক্রবর্তীর দেখভালের জন্য একজন  কোভিড ওয়ারিয়র চেয়ে আবেদন জানিয়েছেন।

তিনি জানান, সিনিয়র সিটিজেন হওয়ার কারণে তাঁর বাবার পক্ষে এই অবস্থায় একজন সাহায্যকারীর খুবই প্রয়োজন। পিপিই কিট-সহ সবকিছুই তিনি দেবেন। যদি কোন সহৃদয় ব্যক্তি বা কোভিড ওয়ারিয়র সাহায্যে এগিয়ে আসেন সেই আবেদন জানিয়েছেন ঊষসী। একইসঙ্গে দিয়েছেন একটি ফোন নম্বর।
ভাইরাস আক্রান্তদের দেখভালের জন্য ডাক্তার-নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের অপ্রতুলতা রয়েছে। সে ক্ষেত্রে সরকারের তরফে ‘কোভিড ক্লাব’ তৈরি করা হয়েছে যেখানে সংক্রমণমুক্ত অনেকেই যোগ দিয়েছেন ভাইরাস আক্রান্তদের সাহায্যে। সেই রকমই কোনও মানুষের সাহায্যপ্রার্থী শ্যামল-কন্যা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...