Wednesday, March 25, 2026

বিরাট কোহলিকে গ্রেফতারের দাবিতে মামলা মাদ্রাজ হাই কোর্টে

Date:

Share post:

গ্যাম্বলিং অর্থাৎ জুয়ার বিজ্ঞাপনে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলিকে৷ এই ধরনের বিজ্ঞাপন দেখে জুয়ার প্রতি আসক্ত হয়ে পড়ছে যুবপ্রজন্ম।

এই অভিযোগ এনে ভারত অধিনায়কের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন এক আইনজীবী। কোহলির বিরুদ্ধে মামলা হলো মাদ্রাজ হাই কোর্টে।
আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে৷ হলফনামায় কোহলিকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে৷ মামলাকারীর বক্তব্য, জুয়ার বিজ্ঞাপনে বিরাটের মতো ক্রিকেটার কিংবা তামান্নার মতো অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ফলে জুয়ার প্রতি আকর্ষণ দ্বিগুণ হচ্ছে তরুণ-তরুণীদের। যুব সম্প্রদায়ের ধারনা হচ্ছে প্রিয় তারকারা যখন এর প্রচার করছেন তখন জুয়া খেলা খারাপ হতেই পারে না ৷ এই জুয়ার জন্য বাড়ির বাইরেও বেরনোর প্রয়োজন হচ্ছে না। পুরোটাই অনলাইনে। তাই আইনজীবীর আবেদন, যত দ্রুত সম্ভব জুয়ার সমস্ত অ্যাপ যেন নিষিদ্ধ করে দেওয়া হয়। এখানেই শেষ নয়। একই সঙ্গে আদালতকে অনুরোধ জানিয়েছেন, জুয়া খেলার প্রচার করার অভিযোগে কোহলি ও তামান্নাকে গ্রেপ্তার করা উচিত। বিষয়টি যে কতখানি ক্ষতিকর, তার উদাহরণও তুলে ধরেছেন আইনজীবী। জানান, এই অনলাইন জুয়া খেলার জন্য এক তরুণ প্রচুর টাকা ধার নিয়েছিল। কিন্তু শেষমেশ তা শোধ করতে না পারায় আত্মঘাতী হয়। তাই তিনি চান, আদালত এর উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তই নিক।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...