Saturday, April 4, 2026

পঞ্জাবে বিষমদ খেয়ে মৃত ৩৮, তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিষমদ খেয়ে পঞ্জাবে মৃত্যু হল ৩৮ জনের৷ এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ বুধবার রাত থেকে অমৃতসর, বাটালা ও তর্ন তরন জেলা মিলিয়ে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে মোট ৩৮ জনের৷ বিষ মদ খেয়ে আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় তর্ন তরন জেলায় মারা গিয়েছেন ১৩ জন, অমৃতসরে ১১ ও ৮ জনের মৃত্যু হয়েছে বাটালা জেলায়৷ পঞ্জাবের ডিজিপি দীপঙ্কর গুপ্তা জানিয়েছেন, প্রথমে গত ২৯ জুলাই রাতে অমৃতসরের দুটি গ্রাম থেকে বিষমদ খেয়ে ৫ জনের মৃত্যুর খবর আসে৷ তারপর মৃতের সংখ্যা বাড়তে শুরু করে৷ শুক্রবার রাতে এই ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়ায় ৩৮।

ইতিমধ্যেই পুলিশ  অমৃতসরের মুছাল গ্রাম থেকে বলবিন্দর কউর নামে একজনকে গ্রেফতার করেছে৷ মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, ঘটনায় দোষীদের কড়া শাস্তি হবে৷ একই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছেন, রাজ্যজুড়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযান চালানোর জন্য৷ অমরিন্দর সিং শুক্রবার টুইট করেন, ‘বিষমদে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জলন্ধর ডিভিশনের কমিশনার এই তদন্ত পরিচালনা করবেন। সংশ্লিষ্ট জেলাগুলির এসএসপি এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা তাঁকে সহায়তা করবেন। দোষীদের রেহাই মিলবে না।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...