Tuesday, June 23, 2026

কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির প্রস্তুতি শুরু জেলাতেও

Date:

Share post:

মহামারি আবহে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির গোটা প্রক্রিয়ায় হবে অনলাইনে। শুধু তাই নয়, ইতিহাসে এই প্রথমবার রাজ্যের পড়ুয়ারা প্রথম কলেজে যাবেন একেবারে ক্লাস করতে। কলকাতার পাশাপাশি জেলার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিও তোড়জোড় শুরু করেছে।

ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে, ভর্তি প্রক্রিয়া হবে মেধার ভিত্তিতে। ১০ আগস্টের মধ্যে শুরু করতে হবে ভর্তি প্রক্রিয়া। উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ তারিখের মধ্যে ছাত্রছাত্রীদের অনলাইনে রেজিস্ট্রেশন, ২৮ অগস্টের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ এবং ১ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হবে।

সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপনকুমার পরিচ্ছা বলেন, সফটওয়্যার আপডেট করার কাজ শুরু হয়েছে। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় বলছেন, ‘‘ভর্তি প্রক্রিয়ার নকশা তৈরি করা হয়ে গিয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আগস্টের প্রথম সপ্তাহে।”

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...