Saturday, June 13, 2026

মাসের শুরুতেই ছ্যাঁকা! দাম বাড়ল রান্নার গ্যাসের

Date:

Share post:

নতুন মাসের শুরুতেই মধ্যবিত্তের হেঁসেলে আগুন । ফের দাম বাড়ল গ্যাসের। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ‍্যাসের দাম বেড়ে হয়েছে ৬২১ টাকা।
এই নিয়ে পরপর তিন মাস রান্নার গ্যাসের দাম বাড়ল। জুলাই মাসে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ‍্যাসের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। তা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৬২১ টাকা। ১ অগস্ট, শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

মহামারির পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক সংকট আর তার সঙ্গে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েই চলেছে। এতে নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্ত মানুষের। তেল সংস্থাগুলি গত তিন মাস ধরে লাগাতার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তুলনায় ভর্তুকি কম দেওয়ার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...