Thursday, April 9, 2026

ইস্টবেঙ্গলকে ছাড়া আইএসএল ফুটবলের রোমাঞ্চ হারাবে, শতবর্ষ উদযাপনের মঞ্চে মন্তব্য ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

পাশের ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান নাম লিখিয়ে ফেলেছে আইএসএলে। কিন্তু শতবর্ষ পূর্তির বছরে কি ইস্টবেঙ্গলের আইএসএল ভাগ্য খুলবে? দেশ-বিদেশের লাখো সমর্থক আশা-নিরাশার দোলাচলে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আইএসএল ভাগ্য ঘোর অনিশ্চিত লাল-হলুদের জন্য। যদিও ক্লাবকর্তারা এখনও ক্ষীণ আশার আলো দেখে চলেছেন।

শতবর্ষ উদযাপন লগ্নে সেই আশা আরও বাড়িয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গল দিবসে ক্লাব তাঁবুতে এসে ক্রীড়ামন্ত্রী সদর্পে বলেই দিলেন, “ইস্টবেঙ্গল ছাড়া আইএসএল গুরুত্ব হারাবে। হারাবে ফুটবলের রোমাঞ্চ, উত্তেজনা। ইস্টবেঙ্গলকে বাদ রেখে ভারতবর্ষের কোনও টুর্নামেন্ট বৈচিত্রহীন, জৌলুসহীন। আমি জানি না, আইএসএল কর্তৃপক্ষ ঠিক করতে পারবেন, যে ইস্টবেঙ্গলকে ছাড়া টুর্নামেন্ট করবে, নাকি ইস্টবেঙ্গলকে নিয়ে করবে।”

লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার (নিতু) বলেন, “আমরা এখনও লাইনে আছি। আমরা আশাবাদী, আইএসএল খেলার লক্ষ্যে পৌঁছাতে পারব। সমাজের বিশিষ্ট মানুষরাও আমাদের পাশে আছেন এই প্রয়াসে।”

ইস্টবেঙ্গলের সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে জড়িত মানুষরা কখনও লড়াই ছেড়ে চলে যায় না। সবসময়ই চেষ্টা চালিয়ে যায়। আমরাও স্পনসর জোগাড় করার চেষ্টায় রয়েছি। যাতে আইএসএলে অংশ নিতে পারি। তাই সমর্থকদের বলবো আশা হারাবেন না। ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত লড়াই করে। এক্ষেত্রেও করবে”।

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...