Wednesday, June 24, 2026

কাজ কম: অনটনে বলাগড়ের নৌকা শ্রমিকরা

Date:

Share post:

হুগলির বলাগড়ের বহু মানুষ নৌকা ব্যবসার সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন প্রান্তে নৌকা যায় এখান থেকে। বর্ষার সময়ই ব্যবসায়ীদের বিক্রি বেশি হয়। চাহিদা বেশি থাকায় একটা নৌকা তৈরিতে যা খরচ হয়, তার তুলনায় লাভ হয় অনেক বেশি। লকডাউনের আগে স্বাভাবিক থাকলেও, অতিমারি ও লকডাউনে তার প্রভাব পড়েছে এই ব্যবসায়। নৌকা তৈরিতে যেসব শ্রমিকরা কাজ করেন, তাঁদের এখন সংসারে অনটন। ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত পারিশ্রমিকে শ্রমিকদের পরিবার চলে। এক নৌকা শ্রমিক জানান, এখন নিয়মিত কাজ নেই। কোনও মতে রেশনের চাল খেয়ে বেঁচে থাকা। বর্ষার সময় এই ব্যবসা অনুকূল হওয়ার কথা, সেখানে প্রতিকূল অবস্থা।

বেশিরভাগ ব্যবসায়ীর কাজ ঠিকঠাক চলছে না। কারণ, একেই লকডাউন, কোন গাড়ি অর্ডার অনুযায়ী নৌকা পৌঁছতে চাইছে না। ফলে সমস্যায় ব্যবসায়ীরা। আর তার প্রভাব পড়েছে শ্রমিকদের অন্নসংস্থানে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...