Tuesday, April 7, 2026

রাজবাড়িতে চলল গুলি, রাজার গুলিবিদ্ধ দেহ উদ্ধার!

Date:

Share post:

রাজবাড়ি থেকে হঠাৎ গুলির শব্দ। রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় চারিদিকে। অবশেষে রাজবাড়ির ভেতর থেকেই উদ্ধার হল প্রবীণ রাজার রক্তাক্ত গুলিবিদ্ধ দেহ। গুলি করে আত্মঘাতী হয়েছেন বিষ্ণুপুর মল্লরাজ বংশের অন্যতম বর্ষীয়ান সদস্য সলিল সিংহ ঠাকুর। এখন আর সেদিন নেই। রাজত্ব গিয়েছে বহুদিন। রাজপাটও নেই। তবু এলাকায় পরিচিত ছিলেন রাজা বলেই। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ নিজের বাসভবনের বসার ঘরে বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবার সূত্রে খবর, গুলি গলায় লেগে মাথা ভেদ করে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সাবেক রাজঘরানার অন্যতম প্রবীণ সদস্যের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে রাজার মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে। এটি খুন, নাকি আত্মহত্যা? তা খতিয়ে দেখছে পুলিশ । শুরু হয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে , বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সলিল সিংহ ঠাকুর। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়তো অবসাদ থেকেই নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সলিল সিংহ ঠাকুর।

যদিও এই বিষয়টি নিয়ে কোনওরকম মুখ খুলতে চায়নি রাজ পরিবারের অন্যান্য সদস্যরা।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...