Saturday, April 4, 2026

ভাইরাস ও আমফান পরিস্থিতিতে ৫০ কোটির ত্রাণ বিলি করেছে সিপিআইএম: সূর্যকান্ত মিশ্র

Date:

Share post:

ভাইরাস সংক্রমণ এবং আমফান পরিস্থিতিতে রাজ্য জুড়ে ৫০ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে সিপিআইএম। এই দাবি করেছন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

বুধবার ‘বর্তমান সময় ও আমাদের কাজ’ নামক এক কর্মসূচিতে দলীয় কর্মীদের মানুষের কাছে আরও পৌঁছে যাওয়ার বার্তা দেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ”ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে আমাদের এক লক্ষ কর্মী কাজ করছেন। দনের হিসেব অনুযায়ী স্থানীয়ভাবে প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও অন্যান্য বামপন্থী ও গণসংগঠন কাজ করেছে।”

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, লকডাউনের পর থেকেই ছাত্র যুব শ্রমিক সংগঠন বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক দের ফেরানোর উদ্যোগ নিয়েছে। মানুষকে সাহায্য করতে হেল্পলাইন নম্বর চালু করেছে। কমিউনিটি কিচেন তৈরি করে মানুষকে খাবার পৌঁছে দিয়েছে, এমনকী রাজ্যের বাসিন্দাদের কাছে রেশন পৌঁছে দেওয়ার কাজও করেছে তারা। ইয়ং ব্রিগেডকে সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর আশা দেখছে আলিমুদ্দিন স্ট্রিট।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...