Saturday, June 27, 2026

পরিষ্কার হয় না মহিলা কর্মীদের শৌচালয়, অভিযোগ শুনে নিজেই ঝাঁটা হাতে নামলেন মন্ত্রী!

Date:

Share post:

অতিমারির পরিস্থিতি চলছে। প্রতিদিন বাড়ি,অফিসের আনাচ-কানাচ পরিষ্কার রাখার বার্তা দেওয়া হচ্ছে । কিন্তু এই পরিস্থিতিতেও দিনের পর দিন নোংরা অবস্থায় পড়ে থাকে মহিলা কর্মীদের শৌচালয়। এই নিয়ে সংশ্লিষ্ট দফতরে বারবার জানানোর পরেও কোনও রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অগত্যা অভিযোগ যায় মন্ত্রীর কাছে। আর তারপরই মন্ত্রী নিজে ঝাঁটা নিয়ে সাফাই কাজে নেমে পরেন। মধ্যপ্রদেশের শক্তিসম্পদ দফতরের মন্ত্রী প্রদ্যুমান সিং তোমার করলেন এই কাজ।


সার্বজনিক স্তরে পরিচ্ছন্নতার বার্তা দিতেই মন্ত্রী প্রদ্যুমান সিং এমন একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্নভাবে স্বচ্ছভারত মিশনের প্রচার করছেন। কেন্দ্রীয় সরকারের তরফেও দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এমন অবস্থায় দেশের এক মন্ত্রীর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

প্রদ্যুমান সিং তোমার এদিন একটি মিটিং সেরে মোতি মহল ভবন থেকে ফিরছিলেন। সেই সময় কয়েকজন মহিলা কর্মচারী তাঁকে জানান, দীর্ঘদিন ধরে সরকারি কার্যালয়ের শৌচাগার পরিষ্কার করা হয় না। নোংরা শৌচালয় ব্যবহার করতে তাঁদের খুব সমস্যা হচ্ছে। অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

প্রদ্যুমান সিং তোমার এর পরই সেই শৌচালয় পরিদর্শনে যান। এবং নোংরা শৌচালয় দেখে তিনি পাশে থাকা লোকজনকে টয়লেট ক্লিনার, ব্রাশ ইত্যাদি নিয়ে আসতে বলেন। এর পরই ঝাঁটা হাতে টয়লেট পরিষ্কার করতে নেমে পড়েন প্রদ্যুমান সিং। তিনি জানিয়েছেন, শৌচালয় পরিষ্কার থাকছে কি না সেটা নিয়মিত দেখার দায়িত্ব আধিকারিকদেরও। নিজেদের ঘর আগে পরিষ্কার রাখতে হবে। তার পর স্থানীয় এলাকা। এভাবেই সবাই মিলে দেশ পরিচ্ছন্ন রাখতে পারব। বলেন মন্ত্রী।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...