Monday, June 8, 2026

বিধ্বংসী আমফানের পরে রাজ্যকে কেন্দ্রের সাহায্য সামান্য: সোজা বাংলায় জানালেন ডেরেক

Date:

Share post:

শুধু অতিমারি নয়, বাংলা ক্ষতিগ্রস্ত বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে। এই বিধ্বংসী ঝড়ে মোট আট লক্ষ দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার মধ্যে কেন্দ্র দিয়েছে মাত্র এক হাজার কোটি টাকা। ‘সোজা বাংলায় বলছি’ চতুর্থ এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। রবিবার, তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র চতুর্থ পর্ব প্রচারিত হয়।

২৬ জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রবিবার, ভারতের বেকারত্বের হারের তুলনায় রাজ্যের বেকারত্বের হার কতটা কম সেটা তথ্য সহকারে জানানো হয়েছে।বুধবার, দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য। শুক্রবার, এক মিনিটের ভিডিও-তে ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, কোভিড মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। রবিবার, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে বলে অভিযোগ জানালেন ডেরেক ও ব্রায়েন।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনায় রয়েছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হবে।
এই ভিডিওগুলিতে দেখানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলা কতটা অগ্রগতি করেছে। বিধানসভা এলাকা থেকে ব্লক এলাকা, সব স্তরেই চলবে এই প্রচার।

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...