Saturday, June 27, 2026

অতিমারীর মধ্যে এবার বার্ড ফ্লু! সরানো হচ্ছে মুরগি

Date:

Share post:

একেই দিন দিন বেড়ে চলেছে সংক্রমণ। ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ব। তারই মধ্যে বার্ড ফ্লু! অস্ট্রেলিয়াতে হানা বার্ড ফ্লুর। যার জেরে ইতিমধ্যে প্রশাসনের তরফে জারি করা হয়েছে কড়া নজরদারি। সরানো হচ্ছে মুরগি।

জানা গিয়েছে, লেথব্রিজ এলাকার বেশ কিছু ফার্মের মুরগির শরীরে পাওয়া গিয়েছে এইচ৭এন৭ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস। এই ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে মুরগিগুলোকে দ্রুত সরানোর কাজ চলছে।

প্রসঙ্গত, এই ভাইরাস মূলত আক্রান্ত মুরগির শরীর থেকে ছড়িয়ে পড়ে। আর এই ভাইরাসে মুরগি, হাঁস সহ প্রাণীরা দ্রুত আক্রান্ত হয়ে পড়ে। তাই আপাতত সেই সকল প্রাণীদের বাঁচাতে দ্রুত চেষ্টা চলছে স্থানীয়দের তরফে। তাছাড়াও যদি আক্রান্ত প্রাণী গুলির সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস প্রানী থেকে মানুষে অথবা আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে সঞ্চারিত হতে পারে। গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে একেই চলছে মহামারির পরিস্থিতি সেই কারণে বার্ড ফ্লুর বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখছে অস্ট্রেলিয়া প্রশাসন। যাতে নতুন করে আবার কোনও আতঙ্কের সৃষ্টি না হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণ জ্বর, গলা ব্যাথা বা মাথা যন্ত্রণার মত উপসর্গ দেখা যায়।

অস্ট্রেলিয়া প্রশাসন ইতিমধ্যে ফার্মে কাজ করা কর্মীদের বিষয়টি নিয়ে সাবধান করেছে। পরিস্থিতির দিকে কর্মী এবং বায়ো সিকিউরিটি কর্মীরা নজর রেখেছেন। পাশপাশি যাতে সংক্রমণ ছড়িয়ে না পরে সেদিকেও খেয়াল রাখা হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...