Thursday, March 5, 2026

চাঁদের পৃষ্ঠে অক্ষত অবস্থায় আছে চন্দ্রযান-২ এর ‘রোভার’!

Date:

Share post:

চাঁদে পৌঁছনোর আগেই চন্দ্রযান রোভারের সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বিতীয় চন্দ্রযানের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। রোভারের ভাঙা অংশ কোথায় পড়ে গিয়েছে তার হদিশ অবশ্য এখনও মেলেনি। এদিকে একটি ছবি থেকে চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারের দাবি চাঁদের পৃষ্ঠে সম্ভবত অক্ষত অবস্থাতেই রয়েছে চন্দ্রযান-২ এর রোভার প্রজ্ঞান।

শানমুগা সুব্রহ্মণ্যম নামে ওই ইঞ্জিনিয়ার গত বছর চন্দ্রযান-২ এর ল্যান্ডারের ছবি খুঁজে বের করেছিলেন। এই কাজ করে নাসার প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ওই ইঞ্জিনিয়ারের দাবি বিক্রম ল্যান্ডারের থেকে কয়েক মিটার দূরেই রয়েছে রোভার প্রজ্ঞান। পৃথিবীর বার্তা সব পৌঁছচ্ছে তার কাছে। তবে রোভারের বার্তা পৃথিবীতে এসে পৌঁছাতে পারছে না।

২২ জুলাই ২০১৯ পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে রওনা দেয় চন্দ্রযান-২। ওই বছর ৬ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামার কথা ছিল চন্দ্রযানের। ভারতের স্পেস নেটওয়ার্ক, অরবিটার এবং রোভারের সঙ্গে যোগাযোগ করতে পারে এটি। কিন্তু চাঁদের মাটিতে নামার আগেই রোভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে মৃত্যু! মেদিনীপুরে মৃত বিএলও, নদিয়ায় ভোটার

বাংলায় SIR-এর কাজ চলেছে গত তিনমাস ধরে। নির্বাচন কমিশনের অদ্ভুত ধরণের এই জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, রাতভর...

“নার্ভাস-মানসিকভাবে বিধ্বস্ত”: দুবাইতে আটকে লারা দত্ত

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার এসে পড়ল প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে। গত কয়েক বছর ধরে দুবাই লারা দত্তর (Lara...

কোচিংয়ের দিন শেষ? এবার ঘরে বসেই হবে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি

পড়াশোনার জন্য আর এদিক-ওদিক ছোটাছুটি নয়, এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ( West Bengal Council of Higher Secondary...

রণতরীতে হামলার প্রত্যাঘাত, মার্কিন পণ্যবাহী জাহাজে আক্রমণ ইরানের!

ভারত মহাসাগরে (Indian Ocean) ইরানের রণতরীতে টর্পেডো হামলা করেছিল আমেরিকা (USA)। পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কা করছিল বিশ্ব। সেটাই সত্যি...