Saturday, June 20, 2026

উমার হো গ্যায়া কুছ তো শরম কারো, রাজ্যপালকে কটাক্ষ কল্যাণের

Date:

Share post:

রাজ্যপালের টুইটের কড়া জবাব সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বললেন, “গভর্নর আপকা উমার হো গ্যায়া কুছ তো শরম কারো।” রবিবার রাজ্য সরকারকে কোণঠাসা করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার জবাব দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ। এদিন কল্যাণ বন্দোপাধ্যায় আরও বলেন, “রাজ্যপাল সাংবিধানিক অধিকারগুলো পড়াশোনা করে জানুন। বিজেপির সদর দফতরের কর্মচারীতে পরিণত হয়েছেন।”

নিজের টুইটার হ্যান্ডেলে কী লিখেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়? নিজের টুইটে রাজ্য সরকারকে কোণঠাসা করার পাশাপাশি একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যপালের অধিকার ও কর্তব্য সম্পর্কে রাজ্য সরকারের সামনে একাধিক বিষয় তুলে ধরেছেন তিনি।

এদিন রাজ্য সরকারকে উদ্দেশ করে টুইটারে রাজ্যপাল লেখেন, “রাজনৈতিক হিংসা,শিল্প সম্মেলনে দুর্নীতি,রেশন ব্যবস্থা, আমফানের ত্রাণ বিলিতে অনিয়ম সহ বিবিধ বিষয়ে রিপোর্ট চাওয়া রাজ্যপালের অধিকার ও কর্তব্য। সেই তথ্য পাওয়া যায় না। শাসক দলের অবস্থান হল, রাজ্যপাল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। আমার প্রশ্ন, এটা কি আইনের শাসন বা গণতন্ত্র। তথ্য দেওয়া হয় না কেন? এত লুকানোর কি আছে? সরকার তার ব্যাখ্যা দিক। যাঁরা তথ্য দিচ্ছেন না, স্বচ্ছতা ও দায়িত্বের স্বার্থে তাঁদের চিহ্নিত করুন। এই অস্পষ্টতা দুর্নীতির জন্ম দেবে। বাক্সের ভিতর কঙ্কালের সংখ্যা আরও বাড়বে।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...