Sunday, June 14, 2026

প্রবল চাপে পড়ে আদবানি-যোশীকে শিলান্যাসে আমন্ত্রণ, তবে ভার্চুয়াল

Date:

Share post:

ঘরে বাইরে প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত বিজেপি সিদ্ধান্ত বদলে বাধ্য হলো। তবে যে সিদ্ধান্ত হলো, তাতে সাপও মরল, লাঠিও ভাঙল না। অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশী। তবে অযোধ্যায় নয়, দিল্লি থেকে থাকবেন ভার্চুয়াল বা ভিডিও কনফারেন্সে। রাম মন্দির আন্দোলনের এই দুই স্থপতিকে শুধু ভিডিও কনফারেন্সে রাখলে উদ্দেশ্য পরিষ্কার হয়ে যেত, সেন্সরের অভিযোগ প্রমাণিত হতো। তাই ঠিক হয়েছে আদবানি-যোশীর মতো মোট দশজন সিনিয়র নেতা মন্দির শিলান্যাস অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। কারণ হিসাবে তাঁদের বয়সের কথা বলা হয়েছে। যদিও শিলান্যাসে যে দুজন মঞ্চ আলো করে থাকবেন, তাঁদের মধ্যে একজন মোহন ভাগবত, যাঁর বয়স ৭০, এবং নরেন্দ্র মোদির বয়স ৬৯। ফলে দুই নেতাকে আমন্ত্রণেও যে বিতর্ক থামবে না, তা বলেই দেওয়া যায়।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...