Saturday, June 20, 2026

সুশান্তের মৃত্যুর ঘটনায় পরিচালক রুমি জাফরিকে জেরা বিহার পুলিশের, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তী কে নিয়ে ছবি বানানোর কথা ছিল পরিচালক রুমি জাফরির। এবার বিহার পুলিশ টানা চার ঘণ্টা জেরা করল পরিচালককে । শনিবার এই জেরায় উঠে আসে নানান চাঞ্চল্যকর তথ্য। এমনটাই জানিয়েছে পুলিশ ।

এই বিষয়ে বিহার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রুমি জাফরির সঙ্গে কথা বলে, অনেক তথ্যই তাঁরা জানতে পেরেছেন। তবে এবিষয়গুলি এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয়। তার সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে।

বিহার পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, অন্যান্য সন্দেহভাজনদের জেরা করার পরই এবিষয়ে কিছু বলা সম্ভব। এখনই এই তথ্য নিয়ে কিছু বলা যাচ্ছে না। প্রসঙ্গত, সুশান্ত ও রিয়াকে নিয়ে একটি ছবি বানানোর কথা ছিল রুমি জাফরির।  উল্লেখ্য, এর আগে রুমি জাফরিকে জেরা করেছিল মুম্বই পুলিশ। তিনি তখন জানিয়েছিলেন সুশান্তের সঙ্গে শেষবার ১২ জুন একটি ছবির বিষয় তাঁর কথা হয়েছিল।
১২ জুন যখন সুশান্তের সঙ্গে কথা হয়, অভিনেতা তখন বেশ উচ্ছ্বসিতই ছিলেন বলে আগে জানিয়েছিলেন রুমি জাফরি।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...