Friday, May 22, 2026

বাইপোলার ডিসঅর্ডার এবং হাইপোম্যানিয়া ছিল সুশান্তের, মুখ খুললেন অভিনেতার চিকিৎসক

Date:

Share post:

মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বাইপোলার ডিসঅর্ডার এবং হাইপোম্যানিয়াতে আক্রান্ত ছিলেন তিনি। এই মানসিক চাপ অনেক রোগী সামলাতে পারেন না। সুশান্তের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন অভিনেতা র চিকিৎসক ক্লিনিকাল সাইকোলজিস্ট ডা. সুজান মোফাট ওয়াকার।

সুশান্তের মৃত্যুর পর সংবাদমাধ্যমের সামনে এই প্রথম মুখ খুলেছেন ডা. সুজান। তিনি জানিয়েছেন, প্রবল মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা হাইপোম্যানিয়ার উপসর্গ। একইসঙ্গে বাইপোলার ডিসঅর্ডারের জন্য মানসিক স্থিতি ঠিক ছিল না সুশান্তের। এক্ষেত্রে দুই বিপরীত ধর্মী আচরণ দেখা যায় রোগীর মধ্যে। সুজানের কথায়, বাইপোলার ডিসঅর্ডার ভুগলে কখনও হাসিখুশি আবার কখনও তীব্র অবসাদে আচ্ছন্ন হয়ে পড়তে পারে রোগী। সব সময় একটা মানসিক চাপ থাকে। যা সাধারণত রোগীকে কাটিয়ে উঠতে পারেন না। সুশান্তের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল।

এদিকে সুশান্তের পরিবার তাঁর চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছেন। পাটনার রাজীবনগর থানায় এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন সুশান্তের চিকিৎসক। তাঁর কথায়, ” সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকে দায়ী করা ঠিক নয়। রিয়া ছিল সুশান্তের বড় সাপোর্ট। ওঁদের অনেকদিন ধরে দেখছি। সুশান্ত যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখন রিয়ার মধ্যেই আশ্রয় খুঁজেছিলেন।”

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...