Saturday, June 20, 2026

দিল্লি হিংসায় উস্কানির কথা স্বীকার তাহিরের, জানাল দিল্লি পুলিশ

Date:

Share post:

দিল্লি হিংসায় উস্কানির কথা জেরায় স্বীকার করেলেন আম আদমি পার্টির বহিষ্কৃত কাউন্সিলর তাহির হুসেন। দাবি দিল্লি পুলিশের। ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন। এরপর দিল্লি পুলিশের ইন্টারোগেশন রিপোর্টে বলা হয়েছে, তিনি অপরাধ স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে খবর, তাহির হুসেন জানান, ৮ জানুয়ারি শাহিনবাগে পপুলার ফ্রন্টের অফিসে জেএনইউ-এর প্রাক্তন ছাত্র উমর খালিদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। পুলিশের দাবি, তাহিরের ওপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি যেন বাড়ির ছাদে যত বেশি সম্ভব কাচের বোতল, পেট্রল, অ্যাসিড ও পাথর জড়ো করেন।
হিংসায় নিজের ভূমিকার কথা স্বীকার করে তাহির জানান, তিনি ঠিক করেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেবেন।
চার্জশিট অনুযায়ী, দিল্লি হিংসার অন্যতম প্রধান অভিযুক্ত প্রাক্তন আপ নেতা তাহির। আইবি-র কর্মী অঙ্কিত শর্মা খুনেও তাঁর হাত ছিল বলে অভিযোগ।
তাহির জানিয়েছেন, তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা নিয়ে তিনি হিংসার প্রস্তুতি নেন। টাকার একটি অংশ তিনি নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে বিলিও করেছিলেন বলে জেরায় জানিয়েছেন তাহির।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...