Saturday, June 20, 2026

সরকারের চিন নীতি বিভ্রান্তিকর, আইপিএলে স্পনসর নিয়ে কেন্দ্রকে তোপ ওমরের

Date:

Share post:

রবিবারই গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের এই মরশুমের জন্য আইপিএল কর্তৃপক্ষ আগের বারের সমস্ত স্পনসর রেখে দিয়েছে। এবছরও আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘ভিভো’। বোর্ড তথা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ।
ওমরের অভিযোগ, সরকারের চিন নীতি বিভ্রান্তিকর। আর এই বিভ্রান্তির জন্যই চিন ভারতের উপর জাঁকিয়ে বসার সুযোগ পাচ্ছে। টুইটে তিনি লিখেছেন,”চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা এবছরও আইপিএলের স্পনসর থাকছে। অথচ আমাদের বলা হচ্ছে চিনা পণ্য বয়কট করতে। চিনারা যে আমাদের উপর জাঁকিয়ে বসেছে এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, আমরা বুঝতেই পারছি না চিনাদের নিয়ে আমাদের কী করা উচিত।”রীতিমতো আক্রমণাত্মক সুরে ন্যাশনাল কনফারেন্সের নেতা বলছেন,”বিসিসিআই সমস্ত চিনা স্পনসর ধরে রাখল। এরপর চিনারা জেনে যাবে, যে ওদের স্পনসরশিপ ছাড়া আমরা চলতে পারব না। অথচ কিছু নির্বোধ মানুষ নিজেদের চিনা টিভিগুলি ছুঁড়ে ফেলে দিয়েছিল।
প্রসঙ্গত, ‘ভিভো’, ‘আলিবাবা’, ‘পেটিএম’-সহ সমস্ত চিনা সংস্থাই ভারতীয় ক্রিকেটে বড় অঙ্কের টাকা ঢালে।
করোনার জেরে এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। একই অবস্থা ক্রিকেট জগতেরও। এই অবস্থায় যদি চিনা স্পনসরদের বাতিল করতে হয়, সেক্ষেত্রে নতুন করে ওই বিপুল অঙ্কের স্পনসরশিপ জোগাড় করাটা বোর্ডের পক্ষে সহজ হত না। সম্ভবত সেকারণেই এবছরের জন্য চিনা স্পনসরদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেে বিসিসিআই, এমনই মত বিশেষজ্ঞদের ।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...