Saturday, March 21, 2026

দিলীপ-রাহুলকে বিশালাকার রাখি পরিয়ে উৎসব পালন মহিলা মোর্চার

Date:

Share post:

করোনা আবহের মধ্যেই জমিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো বিজেপি মহিলা মোর্চার সমর্থকরা। মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল রাজ্য সভাপতিকে দিলীপ ঘোষকে প্রথমে একটি বিশাল আকারের রাখি পরান। সেই রাখিতে আবার দিলীপ ঘোষের ছবি দেওয়া ছিল। দলের অন্যরা রাহুল সিনহাকে একইভাবে রাখি পরান। সেখানে আবার রাহুল সিনহার ছবি ছিল।

এদিন অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, “রাখি উৎসব এবার সেভাবে হচ্ছে না । তবে আমরা নিয়ম মেনে পরস্পরকে রক্ষা করার জন্য করছি। আজকের দিনে রাখি করোনা যোদ্ধাদের পরানো উচিত, যাঁরা গত চার মাস ধরে লড়াই করে চলেছেন। ডাক্তার, নার্স, সাফাইকর্মী, সাংবাদিক, যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাঁদের রাখি পরান।”

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...