Saturday, May 30, 2026

সংক্রমণ রুখতে লালবাজারে ‘আইসোলেশন সেল’

Date:

Share post:

কোনও অভিযুক্তের থেকে পুলিশকর্মীরা যাতে ভাইরাস আক্রান্ত না হন, সেজন্য লালবাজার সেন্ট্রাল লকআপে তৈরি হল পৃথক ‘আইসোলেশন সেল’। এর আগেই প্রতারণা মামলায় অভিযুক্ত ধৃতকে জেরা করেন দুই পুলিশ আধিকারিক। সেই ধৃত ব্যক্তি আক্রান্ত হন। একই সঙ্গে আক্রান্ত হন দুই পুলিশ আধিকারিকও। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আইসোলেশন সেল তৈরি করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

লালবাজারে সেন্ট্রাল লকআপে মূলত গোয়েন্দা বিভাগের বিভিন্ন মামলায় ধৃত ‘হাই রিস্ক’ অভিযুক্ত ও রাজনৈতিক মামলায় অভিযুক্তদের রাখা হয়। কিন্তু এই পরিস্থিতিতে কোনও অভিযুক্তের থেকে যাতে পুলিশকর্মীরা আক্রান্ত না হন সেজন্য পৃথক সেল তৈরি করা হয়েছে। সেন্ট্রাল লকআপে থাকা কোনও অভিযুক্তের শরীরে জ্বর বা অন্য কোনও কোভিড উপসর্গ থাকলে তাঁকে সঙ্গে সঙ্গে এই সেলে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে রেখে প্রথমে কোভিড টেস্ট হবে। রিপোর্ট পজিটিভ এলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে।
এর পাশাপাশি একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে লালবাজার।

লকআপে ঢোকানোর আগে থার্মাল স্ক্যানিং বাধ্যতামূলক

ধৃত অভিযুক্তদের মাস্ক এবং স্যানিটাইজার দিতে হবে।

তারা সেটা যাতে ব্যবহার করে তা দেখতে হবে

একাধিক অভিযুক্ত থাকলে লকআপের ভেতরে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে হবে

লকআপ নিয়মিত স্যানিটাইজ করতে হবে

লালবাজারের পাশাপাশি কলকাতা পুলিশের প্রত্যেকটি থানার ক্ষেত্রেও একই নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...