Saturday, June 20, 2026

রাখির দিন ভাইয়ের জন্য কলম ধরলেন সুশান্তের দিদি

Date:

Share post:

দেশ জুড়ে আজ পালিত হচ্ছে রাখি। মহামারি আবহে উৎসবের আমেজে ভাটা পড়েছে। দূর থেকেই ভাইয়ের জন্য শুভকামনা জানাচ্ছেন দিদি বোনরা। ঠিক তেমনই একমাত্র ভাই সুশান্তকে হারিয়ে স্মৃতি রোমন্থন করছেন অভিনেতার দিদিরা। প্রতি মুহূর্তে ভাইয়ের না থাকার বেদনা অনুভব করছেন তাঁরা। রাখির দিন ভাইয়ের উদ্দেশে বার্তা দিলেন সুশান্তের বড় দিদি নীতু সিং।

চার দিদির আদরের একমাত্র ভাই সুশান্ত সিং রাজপুত। নীতু,মীতু, প্রিয়াঙ্কা এবং শ্বেতা- দিদিদের আদরের ‘গুলশন’ সুশান্ত। এদিন নীতু লিখেছেন, “গুলশন আজ আমার দিন। আর তোমার ও দিন। আজ রাখি। আজ আমাদের দিন। ৩৫ বছরে এমন দিন এল, যা আগে কখনও আসেনি। আজ পুজোর থালা তৈরি। আরতির জন্য প্রদীপও জ্বলছে, হলুদ ও চন্দনের টিকাও রয়েছে শুধু সেই মুখ নেই যার আরতি করব। সেই কপাল নেই যেখানে টিকা লাগাব,সেই হাত নেই, যেখানে রাখি বাঁধব। সেই মুখ নেই যাকে মিষ্টি খাওয়াব। যাকে আদরে ভরিয়ে দিতে পারব।”

লেখার প্রতিটি ছত্রে ছত্রে ভাইকে হারানোর বেদনার ছবি ফুটে উঠেছে। স্মৃতির সরণী বেয়ে নীতু আরও লিখেছেন, ” তুমি যখন এসেছিলে সকলের জীবন আলোকিত হয়ে গিয়েছিল। যতদিন ছিল আলো ছিল। আজ তুমি নেই। ভাবতেই পারছিনা তুমি নেই। কখনও ভাবিনি জীবনে এমন কোনও দিন আসবে। আমরা যা শিখেছি একসঙ্গে শিখেছি। এখন তোমাকে ছাড়া কীভাবে শিখব।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...