Saturday, May 30, 2026

“ফেরারী মন”: অতিমারির মধ্যেই শারদীয়া উৎসবের সূচনা করল নলিন সরকার স্ট্রিট

Date:

Share post:

করোনার অতিমারির মধ্যেই শারদীয়া উৎসবের সূচনা করল নলিন সরকার স্ট্রীট সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের থিম “ফেরারী মন”। এবছর নলিন সরকার স্ট্রিটের প্রতিমা তৈরি করবেন শিল্পী সৈকত বসু। ভাবনা ও পরিকল্পনায় শিল্পী মানস দাস।

সারা দেশ এবং রাজ্যজুড়ে যেভাবে করোনার থাবা চওড়া হচ্ছে, তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। ঘরবন্দি মানুষ। সকলের একটাই ভাবনা, আগামীদিনগুলো কিভাবে তারা এগিয়ে যাবেন। আজ, রাখি পূর্ণিমার দিনে উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিট এবছর দুর্গাপুজো পরিকল্পনা এবং তার পাশাপাশি শুভ সূচনা করলেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ।

কলকাতার পটুয়াপাড়াগুলি দুর্গার প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেইভাবে তারা বায়না না পেলেও নিজেদের মতো করেই তৈরি করছেন ছোট ছোট দুর্গার প্রতিমা। উদ্যোক্তাদের বাজেটে হয়েছে কাটছাঁট। শারদীয়া উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই কোনওমতেই সেটাকে বাদ দেওয়া সম্ভব নয়। তাই নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে পুজো হবে, তবে সামঞ্জস্য বজায় রেখেই দরিদ্র মানুষের সাহায্যার্থে তারা এই দুর্গাপুজো করতে চলেছেন। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সাহায্য করায় তাদের প্রধান লক্ষ্য।

“দুর্গাপূজার আনন্দই ইমিউনিটি বুষ্টিং করবে। মায়ের আশীর্বাদে আমরা এই করোনা রোগকে প্রতিরোধ করতে পারবো”। করোনা প্রতিরোধে নয়া দাওয়াই কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষের।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...