Sunday, May 24, 2026

করোনাকে ‘বিয়ে’ কালী রুদ্রর! তাজ্জব বারাসত

Date:

Share post:

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বারাসতের কালী রুদ্র পঞ্চাশ পার করে আবার বিয়ে করবেন। কালী রুদ্র একজন পোড় খাওয়া রাজনৈতিক কর্মী। তাঁর বিয়ে ঘিরে চলছিল বিভিন্ন স্তরে জল্পনা। কালী নিজেও জল্পনা বাড়িয়ে জানিয়েছিলেন, তিনি বিয়ে করতে চলেছেন। সেইমতো সোমবার, জনা পঞ্চাশ মানুষকে নিমন্ত্রণ করে বসেন। এবং তিনি সোমবার সকালে শুভলগ্নে বিয়ে করে ফেললেন। কিন্তু পাত্রী দেখে তো সবার চক্ষুচড়কগাছ। একটি বিগ্রহ, যার নাম করোনা। আসলে এটি একটি প্রতীকী বিয়ে। করোনা রোগীকে সহমর্মিতার চোখে দেখার বার্তা দিতেই এই আয়োজন।

রোগীর সঙ্গে নয়, আমাদের রোগের সঙ্গে যুদ্ধ করতে হবে। একথা জানিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কিন্তু তাতে অনেক ক্ষেত্রে কর্ণপাত করছেন না অনেকেই। সোমবার, কালী রুদ্রের এই অভিনব বিবাহের লক্ষ্যও সামাজিক সচেতনতার বার্তা- রোগকে প্রতিহত করুন, রোগীকে অবহেলা নয়।
অতিমারি আবহে, কোভিড রোগী বা তাঁর পরিবারের সদস্যদের সহমর্মিতার চোখে দেখা তো হচ্ছেই না, উল্টে তাঁদের ওপরে চলছে মানসিক নির্যাতন। সামাজিকভাবে বয়কট করা হচ্ছে। যেন মধ্যযুগীয় বর্বরতা ফিরে এসেছে সর্বত্র। আর এই বর্বরতা থেকে মুক্তি পেতে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নিচ্ছে প্রশাসন। আর এই আবহে সচেতনতার নতুন দিগন্ত খুলে দিলেন বারাসতের কালী রূদ্র। তিনি বিয়ে করে ফেললেন করোনাকে। তাঁর মতে, এই বার্তা ছড়িয়ে পড়ুক সর্বত্র।

Related articles

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...