Sunday, March 22, 2026

রাখী-বন্ধনে কোন বার্তা দিলেন মুকুল রায়?

Date:

Share post:

সাধারনত এমন ভাষায় কেউই রাখী-বন্ধনের শুভেচ্ছা জানান না৷ তাছাড়া শুধুমাত্র ভাই ও বোনের বন্ধন অটুট রাখার উৎসবও রাখী-বন্ধন নয়৷ একজন পোড় খাওয়া রাজনীতিক যখন অবলীলায় রাখী-বন্ধনকে “ভাই বোনের এই বন্ধন অটুট থাকুক চিরতরে” বলতে পারেন, তখন রাজনৈতিক মহলে বিতর্ক তো শুরু হবেই৷ ঠিক সেই বিতর্কই বঙ্গ-রাজনীতিতে জাঁকিয়ে বসেছে সোমবার ৷

বিজেপি নেতা মুকুল রায় এদিন সোশ্যাল মিডিয়ায় রাখী-বন্ধনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন৷ তাতে তিনি লিখেছেন,”ভাই বোনের এই বন্ধন অটুট থাকুক চিরতরে”৷

প্রশ্ন উঠছে, আর পাঁচজনের মতো ‘জেনারেল’ শুভেচ্ছা না জানিয়ে, মুকুল রায় কেন, কোন রহস্যে ভাই বোনের বন্ধন অটুট থাকার বার্তা দিলেন ?

প্রশ্ন উঠছে, ঠিক কোন বোন বা দিদি-র সঙ্গে তিনি বন্ধন অটুট রাখতে চাইছেন ?

প্রশ্ন উঠছে, রাখী-বন্ধনের শুভেচ্ছাবার্তার মোড়কে মুকুল রায় কি বিশেষ কোনও বার্তা দিলেন ?

রাজ্য রাজনীতিতে ফের নতুন জল্পনা মাথাচাড়া দিয়েছে!

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...