Monday, April 6, 2026

এবার করোনায় আক্রান্ত “কৃষ্ণকলি” খ্যাত অভিনেতা নীল, তবে উপসর্গহীন

Date:

Share post:

ফের টলিপাড়ায় মারণ ভাইরাসের থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক “কৃষ্ণকলি” খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য। আজ, মঙ্গলবার নীলের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

এর আগে “কৃষ্ণকলি” ধারাবাহিকের আরও এক অভিনেতা ভিভান ঘোষ গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সপ্তাহখানেক হোম কোয়ারেন্টাইনে ছিলেন নীল। পরে অবশ্য কাজে যোগ দেন।

নীল জানিয়েছেন, সম্প্রতি খাওয়ার সময় তিনি কোনও স্বাদ ও গন্ধ পাচ্ছিলেন না। সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। সেই রিপোর্টই পজিটিভ আসে।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...