Monday, April 6, 2026

এবার ভাইরাসের থাবা সিউড়ি সংশোধনাগারে

Date:

Share post:

এবার ভাইরাসে আক্রান্ত বীরভূম জেলার সিউড়ি সংশোধনাগারের আবাসিকরা। সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই সংশোধনাগারের ভিতরেই আক্রান্তদের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। যদিও এ বিষয়ে মুখ খোলেননি সংশোধনাগার কর্তৃপক্ষ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সিউড়ি সংশোধনাগারে এখনো পর্যন্ত ৩৬ জন আবাসিক কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন। গত সোমবার প্রায় ৫০০ জনের মধ্যে ১৯৯ জনের ব়্যাপিড টেস্ট হয়। সেখান থেকে ৩৬ জনের শরীরের কোভিড ভাইরাস পাওয়া গিয়েছে। সংশোধনাগারের ভিতরের চিকিৎসা কেন্দ্রে রেখে আক্রান্তদের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। টেস্ট কিট শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার দিন লালারসে নিয়ে পরীক্ষা করা হয়েছে ১৯৬জন আবাসিকের। বুধবার দিন তাঁদের রিপোর্ট পাওয়া যাবে। বাকিদের বৃহস্পতিবার দিন পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সংশোধনাগারের ভিতরে জীবাণুমুক্ত করার কাজ করা হয়েছে।
তবে সংরক্ষিত এলাকায় কীভাবে ভাইরাস ছড়াল সেই নিয়ে চিন্তিত সব মহল। এ বিষয়ে সংশোধনাগার কর্তৃপক্ষ মুখ খোলেনি। বীরভূম স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, “প্রথম দিন সংশোধনাগারে পরীক্ষায় ৩৬ জনের করোনা সংক্রমণ পাওয়া পাওয়া গিয়েছে। সংশোধনাগারের ভিতরেই আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে”।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...