Friday, June 26, 2026

বিশ্বের সবচেয়ে দামি গাড়ির মালিক কে জানেন?

Date:

Share post:

তিনি শুধু ফুটবলার নন, তিনি গ্ল্যামার, পেশির সৌষ্ঠব, স্টাইল, সবমিলিয়ে এক আকাশছোঁওয়া শখ। কী, এখনও বুঝতে পারলেন না? তিনি পর্তুগালের জাতীয় ফুটবলার এবং বর্তমানে জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । আর এহেন রোনাল্ডোর গাড়ির শখ নতুন কিছু নয়। পৃথিবীর অন্যতম সব সুন্দর ও মহার্ঘ্য গাড়ি রয়েছে রোনাল্ডোর গ্যারাজে। কিন্তু করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন আর্থিক মন্দায় ভুগছে, তখন যেন অসাধ্যসাধন করলেন রোনাল্ডো। বিশ্বের সবচেয়ে বহুমূল্য গাড়ি বুগাতি লা ভুরিচার নয়ার কিনে ফেললেন রোনাল্ডো।
গাড়িটির মূল্য কত জানেন? জানলে অবাক হবেনই। দুর্দান্ত দেখতে সেই গাড়িটির দাম প্রায় ৮.৫ মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৭৫ কোটি টাকা। গাড়িটি হাতে পাওয়ার পরই বিশ্বের অন্যতম সেরা খেলোয়ার ইনস্টাগ্রামে গাড়ির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখে দিয়েছেন, ‘আপনি কী দেখবেন, তা নিজেই নির্বাচন করে নিতে পারেন।’ শুধু তাই নয়, গাড়ির সামনের দিকেই ৩৫ বছর বয়সী রোনাল্ডো লিখে দিয়েছেন, ‘CR7’!
অবাক হওয়ার আরও বাকি আছে। জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ির মালিক রোনাল্ডোর গ্যারাজে আছে মোট ৩০ কোটি ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬৪ কোটি টাকার গাড়ি।
নতুন গাড়িটির
প্রতি ঘণ্টায় গতিবেগ উঠতে পারে ৩৮০ কিমি, মাত্র ২.৪ সেকেন্ডে ৬০ কিমি পর্যন্ত পৌঁছে যেতে পারে।
তবে, এখনই গাড়িটি চালাতে পারবেন না তিনি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২১ সালের মধ্যে গাড়িটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে তুলে দেওয়া হবে।
খালি গায়ে এই অবাক করা গাড়ির সামনে বসে থাকা রোনাল্ডোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রোনাল্ডোকে শুভেচ্ছাও জানিয়েছেন তার ভক্ত, অনুগামীরা।

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...