Sunday, June 14, 2026

‘জাতীয় ঐক্যের উৎসব এই ভূমিপুজো’, পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী

Date:

Share post:

মহামারি- আবহে অযোধ্যায় ভূমিপুজো নিয়ে নানা বিতর্ক দেশজুড়ে৷ বিরোধী একাধিক দলের দাবি, দেশের এমন সংকটকালে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।

ঠিক সেই সময়েই ভূমিপুজো নিয়ে বিস্ময়করভাবে ইতিবাচক সুর প্রিয়াঙ্কা গান্ধীর। ভূমিপুজো ২৪ঘন্টা আগে রাজনৈতিক বিরোধিতার পথে না হেঁটে জাতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার বলেছেন, “আশা করি, এই ভূমিপুজো জাতীয় ঐক্য ও সংস্কৃতিকে আরও দৃঢ় করবে।” তাঁর আশা, জাতীয় ঐক্যের উৎসব হয়ে উঠবে এই ভূমিপুজো।

প্রিয়াঙ্কা গান্ধী একা নন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথেরও গলাতেও সমর্থনের সুর। আজ, মঙ্গলবারই নিজের বাড়িতে “হনুমান চল্লিশা” পাঠের আয়োজন করেন তিনি। বলেছেন, “অযোধ্যার ভূমিপুজো উপলক্ষেই এই আয়োজন।”
তবে, ভূমিপুজো নিয়ে এখনও দু’ভাগ কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী, কমল নাথ ভূমিপুজো সমর্থন করলেও, আর এক নেতা দিগ্বিজয় সিং মহামারি আবহে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিরোধিতা করেছেন।

ওদিকে, ভূমিপুজোর জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে রাম জন্মভূমিতে। আগামীকাল, ৫ আগস্ট ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...