Sunday, June 14, 2026

ভূমি পুজোর দিনক্ষণ নির্ধারণ করায় ধর্মগুরুকে খুনের হুমকি! তদন্তে পুলিশ

Date:

Share post:

রাম মন্দিরের ভূমি পুজো কবে হওয়া উচিত, সেই পরামর্শ দিয়েছিলেন তিনি। পণ্ডিত এনআর বিজয়েন্দ্র শর্মাকে ভবিষ্যতদ্রষ্টা হিসেবে ভরসা করেন বহু রাজনীতিবিদ। এবার তাঁকেই খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

কর্ণাটকের বাসিন্দা পণ্ডিত এনআর বিজয়েন্দ্র শর্মা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট। পণ্ডিতের অভিযোগ, “ভূমিপুজোর দিনক্ষণ নির্ধারণ করেছি আমি। ভূমি পুজোর দিন পিছিয়ে দেওয়ার জন্য আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ফোন আসছে। যদিও তাঁদের পরিচয় জানা নেই।” ইতিমধ্যেই কর্ণাটকের তিলকভাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। ফোনের নম্বর ধরে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ মোরারজি দেশাইরা পণ্ডিত শর্মার থেকেই পরামর্শ নিতেন। রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্ট তাঁর কাছেই মন্দিরের শিলান্যাসের দিন ঠিক করে দেওয়ার আবেদন জানান। প্রথমে এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়াতে ভূমি পুজো করার পরামর্শ দেন তিনি। কিন্তু লকডাউনের জেরে তা সম্ভব হয়নি। এরপর শ্রাবণ মাসের ৪টি দিন ঠিক করে দেন ধর্মগুরু। মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ৫ অগাস্ট ভূমি পুজো হবে। সেই অনুযায়ী সকাল ১১টা নাগাদ শুরু হবে মন্দির নির্মাণের কাজ।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...