Saturday, April 11, 2026

উড়ন্ত মানুষ আছড়ে পড়ল গায়ে, অবিশ্বাস্য ভাবে বাঁচলেন মহিলা

Date:

Share post:

এভাবে কেউ বেঁচে যেতে পারে তা বিশ্বাস করতে পারছেন না কেউই। কিন্তু বাস্তব বলছে তিনি বেঁচে আছেন।
পরিণতি জানতে অপেক্ষা করেছিলেন কয়েক লক্ষ মানুষ। বেঙ্গালুরুর যাঁরা ভিডিওটি দেখেছিলেন তারা বলছেন গোটা বিষয়টাই অলৌকিক। কিন্তু যদি অলৌকিকই হয় তবে মাথায় ৫২ টা সেলাই পড়েছ কেন মহিলার? শ্বাস নিচ্ছেন, কথা বলছেন, এমনকি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সুনীতা।
ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। গোটা দেশকে চমকে দেয় একটি সিসিটিভি ফুটেজ । সেখানে দেখা যায়, সুনীতা নামের এক মহিলা ক্রসিং ধরে যখন রাস্তা পার হচ্ছেন, ঝড়ের বেগে তাঁর দিকে উড়ে আসে একজন মানুষ। হ্যাঁ উড়েই এসেছিলেন অটোচালক।
আসলে একটি বিদ্যুতের তারে তাঁর পা লাগায় তিনি তারটি সরাতে চাইছিলেন পথ থেকে। প্রায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। দেখা যায় তারে জড়িয়ে শূণ্যে উড়ে আসছেন তিনি প্রবলবেগে। কিছু বোঝার আগেই সুনীতার গায়ে হুমড়ি খেয়ে পড়েন। জ্ঞান হারান সুনীতা। একটি ৭০ কেজির মানুষ সবেগে এসে ধাক্কা মারার ফলে স্বাভাবিক ভাবেই মারাত্মক জখম হন ওই মহিলা ।
রক্তে ভেসে যায় তাঁর শরীর। প্রত্যক্ষদর্শীরা প্রায় সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তাঁর স্বামী কৃষ্ণমূর্তি খবর পেয়েই ছুটে আসেন।
সেখানে ৫২ টি সেলাই পড়ে সুনীতার মাথায়। চিকিৎসরা জানিয়েছেন আপাতত তিনি বিপন্মুক্ত।
যদিও ঘটনার আকস্মিকতায় আতঙ্কে কুঁকড়ে গিয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন, এই ভয় কাটিয়ে উঠতে সময় লাগবে। তাই আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জানা গিয়েছে, একটি স্থানীয় হোটেলে কাজ করতেন সুনীতা।

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...