Saturday, June 20, 2026

ভাইরাস আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু আরও এক চিকিৎসকের  

Date:

Share post:

ভাইরাস আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল আরও এক চিকিৎসকের। মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তরুণ চিকিৎসক নীতিশ কুমারের৷ বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর৷ তিনি আরএন টেগোর হাসপাতালের কার্ডিওভাস্কুলার সায়েন্স বিভাগের চিকিৎসক ছিলেন৷ জানা গিয়েছে, ওই চিকিৎসক গত মাসে ভাইরাস আক্রান্ত হয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। মঙ্গলবার মৃত্যু হয় ওই চিকিৎসকের।
উল্লেখ্য, এর আগেও শহর কলকাতায় ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে৷

ভাইরাস মোকাবিলায় প্রথম সারির লড়াইয়ে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন৷ প্রায় দিনই তাঁরা কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। অনেকের মৃত্যু ঘটছে যা সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...