Monday, April 6, 2026

দিনভর বৃষ্টি: প্রবল বর্ষণে ভাসবে দক্ষিণবঙ্গ, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

দিনভর চলবে বৃষ্টি । ভারী বৃষ্টির ফলে ভাসবে দক্ষিণবঙ্গ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস । তবে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হলেও, উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দু’দিন বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


আজ সকাল পর্যন্ত আসানসোলে ৬০.৬, বর্ধমানে ৭২.৬, ডায়মন্ড হারবারে ৩.৫, দিঘায় ১৯.৫, মেদিনীপুরে ১৬.০ ও শ্রীনিকেতনে ৩৬.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ভ্যাপসা গরমের পর বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস। কলকাতায় বৃষ্টিতে স্বস্তি মিলেছে। বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি উধাও। সকাল থেকে গরম নেই।
নিম্নচাপ আজ আরও শক্তিশালী হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের রয়েছে ঘূর্ণাবর্ত।

এর জেরে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি ,দক্ষিণবঙ্গের এই আট জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...