Friday, June 26, 2026

শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বর্ষীয়ান সিপিএমনেতা শ‍্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন শ্যামল চক্রবর্তীর কন্যা অভিনেত্রী উষসী চক্রবর্তী ।
উল্লেখ্য, ভাইরাস আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন সিপিএমের বর্ষীয়ান নেতা। ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ তিনি। বাবার শরীর ভালো নেই, এই খবর ফেসবুকে জানিয়েছিলেন উষসী চক্রবর্তী। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বাবার ফুসফুসের সংক্রমণ রয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার একই সমস্যায় ভুগেছেন বর্ষীয়ান নেতা।

প্রবীণ নেতার ভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজেটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...