Monday, June 22, 2026

আপাতত দিল্লি নয়, মুকুল কাঁচরাপাড়াতেই গৃহবন্দি

Date:

Share post:

আপাতত দিল্লি নয়।

অমিত শাহের করোনা। ধর্মেন্দ্র প্রধানও আক্রান্ত। পরিস্থিতি গোলমেলে।
ফলে আপাতত দিল্লি যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন মুকুল রায়।
সল্ট লেকের বাড়িতেও আসেননি। সেই পাড়ায় একাধিক করোনা পজিটিভ।
চোখে ইনজেকশনের পর তাই কাঁচড়াপাড়ায় গৃহবন্দি রেখেছেন নিজেকে। বাড়ি থেকে বেরোচ্ছেন না।
তবে দুদিন আগেই একটি “ব্যক্তিগত” বৈঠক সেরেছেন বলে খবর, যেখানে নিরাপত্তাকর্মীদের সঙ্গে রাখেননি। পুত্র শুভ্রাংশুও কিছু বিষয়ে বেশ সক্রিয়।
তবে মুকুল রায়ের মুখে আপাতত কুলুপ। তাঁর শিবিরের খবর, দিল্লি বাংলা নিয়ে সিরিয়াসলি কিছু ভাবছে। কিছু পদক্ষেপ আসছে। সেদিকে তাকিয়ে আছেন মুকুলবাবু। তবে “পরিচিতদের” সঙ্গে গল্প বন্ধ নেই। রাখিতে ” ভাই বোনের” সম্পর্ক অটুট রাখার বার্তাও দিয়েছেন। তাঁর বাড়িতে অবশ্য বিজেপি নেতাদের ছবি আর পদ্মফুল জ্বলজ্বল করছে।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...