Friday, March 20, 2026

ঐতিহাসিক ভূমিপুজোর ভোরে হাওড়ার রামরাজাতলায় অকাল দিওয়ালি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই ঐতিহাসিক সূচনা পেতে চলেছে অযোধ্যার বহুচর্চিত রামমন্দির। পূর্ণ তিথিতে হবে ভূমিপুজো ও রাম মন্দিরের শিলান্যাস। যা কার্যত গোটা দেশজুড়ে রামভক্তদের কাছে ঐতিহাসিক দিন।

এই ভূমিপুজো উপলক্ষ্যে যেমন সেজে উঠেছে অযোধ্যা, ঠিক একইভাবে এ রাজ্যের হাওড়াতেও বিজেপির পক্ষ থেকে ভোররাত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। যেহেতু রাজ্যে আজ বুধবার লকডাউন, তাই লকডাউন শুরুর আগেই বিজেপি কর্মীরা পথে নেমে পড়েন। হাওড়ার একাংশজুড়ে অকাল দেওয়ালির মতো উৎসবের চেহারা নেয়। ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত এই পুজো-অর্চনা হয়।

“জয় শ্রীরাম” ধ্বনি দিয়ে হাওড়ার রামরাজাতলায় রামের মন্দিরে পুজো দেন বিজেপি সমর্থকরা। মিষ্টি বিতরণ করা হয়। আতসবাজি পোড়ানো হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...