Saturday, April 4, 2026

রামমন্দির ভারতকে এক শক্তিশালী, সমৃদ্ধশালী, সম্প্রীতির দেশ হিসাবে তুলে ধরবে : আদবানি

Date:

Share post:

আজ অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রাক্কালে প্রবীণ রাজনীতিবিদ আদবানির মন্তব্য, আজকের দিনটি আমার ও সব ভারতবাসীর কাছেই ঐতিহাসিক, আবেগময়।
১৯৯০ এ সোমনাথ থেকে তিনি অযোধ্যা অভিমুখে যে রথযাত্রায় বেরিয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করে প্রবীণ লালকৃষ্ণ আদবানি বলেছেন, তিনি বিশ্বাস করেন, রামমন্দির ভারতকে এক শক্তিশালী, সমৃদ্ধশালী, সম্প্রীতিতে ভরা দেশ হিসাবে তুলে ধরবে যেখানে সবাই ন্যয়বিচার পাবে, কাউকে বাইরে রাখা হবে না যা সুশাসনের পরাকাষ্ঠা রামরাজ্য নিয়ে আসবে।
তিনি বলেন, ক্ষুদ্র, বিনম্র মনে ভাবি যে, রামজন্মভূমি আন্দোলনের সময় ভাগ্যের ফেরে ১৯৯০ সালে সোমনাথ থেকে অযোধ্যা যাত্রায় বেরিয়ে কেন্দ্রীয় ভূমিকা, কর্তব্য পালন করেছিলাম। ওই যাত্রা অসংখ্য অংশগ্রহণকারীর আবেগ, শক্তি, বাসনার মেলবন্ধন ঘটিয়েছিল। ভারতের সাংস্কৃতিক ও সভ্যতার ঐতিহ্যে শ্রী রামের এক শ্রদ্ধার আসন রয়েছে। রাম হলেন সম্মান, মর্যাদা, মাধুর্য্য ও শৃঙ্খলার মূ্র্ত রূপ। এই মন্দির তাঁর মহান গুণাবলী অনুসরণ করতে সব ভারতবাসীকে উদ্ধুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।
প্রসঙ্গত, আদবানির বয়স এখন ৯২। দেশে কোভিড অতিমারী সংক্রমণ ঘিরে উদ্বেগ, তাঁর বয়স, সব মাথায় রেখে আজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুসারে আমন্ত্রিতদের তালিকায় স্বাভাবিক ভাবেই রাখা হয়নি তাঁকে । এ নিয়ে যতই জলঘোলা হোক না কেন, তিনি কিন্তু পুরো বিষয়টি সম্পর্কে সচেতন ।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...