Saturday, June 20, 2026

আজ রাম মন্দিরের ‘মেগা’ শিলান্যাস, অপেক্ষায় দেশবাসী

Date:

Share post:

আর কিছুক্ষণের অপেক্ষা। বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থাপন হবে ভিত্তি প্রস্তর। জোড় কদমে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। যেখানে ভূমিপুজো হবে, তার ঠিক পিছনেই লাগানো হয়েছে একটি বিশালাকার এলইডি টিভি স্ক্রিন৷ এই স্ক্রিনে দেখা যাবে লাইভ অনুষ্ঠান৷ ভূমি পুজোর দিন ১.২৫ লক্ষ প্রদীপ জ্বালানো হবে সরযূ নদীর তীরে৷ আপাতত অযোধ্যা নগরীকে মুড়ে ফেলা হয়েছে জায়গা এখন নিশ্ছিদ্র নিরাপত্তায়। রাস্তাঘাট জীবাণু মুক্ত করার কাজও শেষ৷ থাকছে মহামারির সমস্ত নিয়মবিধি। সমাজের দূরত্ব মেনেই হবে অনুষ্ঠান এমনটাই শোনা যাচ্ছে।

বৃষ্টি এই ভূমি পৌঁছায় যাতে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আচ্ছাদিত অঞ্চলের একটি অংশ ভূমিপুজোর জন্য চিহ্নিত করা হয়েছে৷ প্রায় ৪০০ স্কোয়্যার ফুট জায়গা হবে৷ এই অংশের সীমারেখা ৯টি খুঁটি দিয়ে চিহ্নিত করা হয়েছে৷ নির্দিষ্ট অংশের ঠিক মাঝখানে রয়েছে ২ ফুট উঁচু সাদা রঙের স্মারকস্তম্ভ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল সহ আজ ভূমি পুজোয় উপস্থিত থাকবেন ১৭৫ জন অতিথি৷

সূত্রের খবর, গোটা অনুষ্ঠান পর্ব পরিচালনা করবেন রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রায়। অনুষ্ঠানের শুরুতে সবাইকে আশীর্বাদ করবেন রামজন্মভূমি তীর্থ ক্ষেত্রের অধ্যক্ষ নৃত্যগোপাল দাস। এরপর ভাষণ দেবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভূমি পুজোয় অংশ নেওয়ার পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...