Wednesday, June 24, 2026

আজ ফের সম্পূর্ণ লকডাউন শুরু, মানুষের সাড়ায় স্বস্তিতে পুলিশ-প্রশাসন

Date:

Share post:

আজ ফের সম্পূর্ণ লকডাউন রাজ্যে। মহামারির সংক্রমণের হাত থেকে বাঁচতে মাসের বেশ কয়েকটি দিন সম্পূর্ণ লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সকাল ৬টা থেকেই শুরু হয়ে গিয়েছে সেই লকডাউন । গত দুদিন বৃষ্টি হলেও আজ আকাশ পরিষ্কার। লকডাউনের নিয়ম বিধি মেনে রাস্তাঘাট সম্পূর্ণ শুনশান।রেল ও বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার ব্যাপারে আগেই কেন্দ্রকে আবেদন জানিয়েছিল নবান্ন। রাজ্য সরকারের আবেদন মেনে আজ রাজ্যে বন্ধ থাকছে ট্রেন ও বিমান পরিষেবা।বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে।
কলকাতা জুড়ে নজরদারি চলছে পুলিশের। অগাস্টের প্রথম লকডাউনে যথেষ্ট কড়া পুলিশ ও প্রশাসন । ডানলপ থেকে ব্যারাকপুর, চিড়িয়ামোড় থেকে গড়িয়া, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই চিত্র । প্রত্যেকটি গাড়ির নথি পরীক্ষা করার পর ছাড়া হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। যারা সঠিক নথি দেখাতে পারছেন না তাদের সটান ফেরত পাঠাচ্ছে পুলিশ। রাজ্য সম্পূর্ণ লকডাউনের আহহে আজ বিজেপির ভূমিপুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান থাকলেও তা কড়া হাতে নিয়ন্ত্রণ করতে তৎপর পুলিশ। রাজ্যের বহু জায়গায় লকডাউন শুরুর আগেই ভূমিপুজোর অনুষ্ঠান করেছেন বিজেপি কর্মীরা। একে সাধুবাদ জানিয়েছে পুলিশ প্রশাসন। সম্পূর্ণ লকডাউনে বন্ধ দোকান, বাজার, ব্যাঙ্ক, সমস্ত বেসরকারি ও সরকারি অফিস। অপ্রয়োজনে রাস্তায় বেরোলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। রীতিমতো পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে যারা বাইরে বেরোচ্ছেন। রাস্তায়- রাস্তায় ব্যারিকেড পুলিশের। বিভিন্ন রাস্তায় চলছে নাকা চেকিং । গাড়ি থামিয়ে চলছে নথি পরীক্ষা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের ওসি রঞ্জন রুদ্র জানিয়েছেন, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অনেক বেশি সচেতন মানুষ। ফলে অন্যান্য দিনের মতো লকডাউন মেনে চলার জন্য মানুষের কাছে বিশেষ বার্তা পৌঁছাতে হচ্ছে না। সেভাবে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে না তাদের প্রতি । সবমিলিয়ে সম্পূর্ণ লকডাউনে সাড়া দিয়েছেন রাজ্যবাসী ।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...