Friday, April 3, 2026

এবার করোনা আক্রান্ত মহেশতলার তৃণমূল বিধায়ক

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা দুলাল চন্দ্র দাস। তিনি মহেশতলা পুরসভার চেয়ারম্যানও। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন দিন ধরে দুলালবাবুর জ্বর না কমায় একটি বেসরকারি ল্যাবে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।

জানা গিয়েছে, কোনরকম ঝুঁকি না নিয়ে বিকেলেই তাঁর স্ত্রী’র নামাঙ্কিত কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন দুলাল দাস। প্রসঙ্গত, দুলালবাবু সম্পর্কে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর। তাঁর মেয়ে রত্না চট্টোপাধ্যায় এখান বেহালা অঞ্চলে দাপটের সঙ্গে তৃণমূল করেন। দুলাল দাসের স্ত্রী প্রয়াত কস্তুরী দাসও মহেশতলার তৃণমূল বিধায়ক ছিলেন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...