Tuesday, March 31, 2026

১৯৯১তে কার্যকর্তা আর ২০২০তে প্রধানমন্ত্রী হয়ে অযোধ্যায় মোদি

Date:

Share post:

পবিত্র অভিজিৎ মুহূর্তে রামলালাকে আরতি ও মন্দির প্রাঙ্গণে পারিজাত বৃক্ষরোপণের আগে অযোধ্যায় রাম জন্মভূমির প্রবেশপথে সাষ্টাঙ্গে প্রণাম। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই দৃশ্যপট রচনার মাধ্যমে রামজন্মভূমি আন্দোলনের বৃত্তটি যেন সম্পূর্ণ হল। ১৯৯১ সালে আদবানি- যোশীদের রামজন্মভূমি আন্দোলন সফল করার ক্ষেত্রে বিজেপির এক কার্যকর্তা হিসাবে দলের দেওয়া দায়িত্ব সফলভাবে পালন করেন মোদি। আর তার ঠিক ২৯ বছর পর ২০২০-র ৫ অগাস্ট ঐতিহাসিক রামজন্মভূমিতে রামলালার মন্দিরের ভূমি পূজনের সূচনা করলেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে। ব্যক্তিগতভাবে এটি মোদির কাছেও এক অনন্য সাফল্যের যাত্রাপথ। রাম শুধু হিন্দুধর্মের প্রতিভূ নন, রাম দলমত নির্বিশেষে ভারতীয়ত্ব, সুশাসন ও আদর্শ রাজধর্মের প্রতীক। এদিনের অনুষ্ঠানে সচেতনভাবে এই বার্তাটিই দিতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...