Friday, April 3, 2026

সিপিএমের আন্দোলনের নয়া প্রতীক হতে চলেছে সাইকেল

Date:

Share post:

সিপিএমের নয়া প্রতীক? হ্যাঁ, ঠিক তাই। না, দলের প্রতীক পরিবর্তন হচ্ছে না। করোনা পরবর্তী লকডাউনের নয়া প্রতীক হতে চলেছে সাইকেল। তার কারণ, নিউ নর্মাল হতে চায় দল। আন্দোলনেরও নয়া পদ্ধতি সামনে আনতে চাইছে বামেরা। একসঙ্গে বেশি লোক একজায়গায় জড়ো হতে পারবে না। কিন্তু ৫০০-১০০০জন যদি সাইকেলে করে মিছিল করে, তাহলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব। তাই সাইকেলই আপাতত সিপিএমের আন্দোলনের ভরসা।

কাকাবাবু মুজাফফর আহমেদের জন্মদিন উপলক্ষ্যে বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানে এই বিকল্প আন্দোলন পদ্ধতি সামনে আনলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
ব্যাখ্যা করতে গিয়ে সূর্যকান্ত বলেন, বারবার কর্মীদের আন্দোলনে নেমে লকডাউন ভাঙার অভিযোগে গ্রেফতার হতে হয়েছে। যদিও তার পিছনে রাজনৈতিক চক্রান্ত ছিল। তাই সাবেক পদ্ধতিতে ফিরে যেতে চাই আমরা। ভার্চুয়াল বৈঠক করেছে কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটিও। আগামী দিনে অভিনবত্ব আনতে বেশি করে সাইকেলের ব্যবহার হবে। হবে সাইকেল মিছিল। লকডাউনে সাইকেলের বিক্রি বেড়েছে, মানুষের যাতায়াতের মূল্যবান মাধ্যম হয়েছে। সাইকেলের জন্য আলাদা লেনের দাবি উঠেছে, হয়েছেও। সেখানে সিপিএমের সাইকেল প্রেম নিঃসন্দেহে সাইকেলপ্রমী রাজনীতিকদের উৎসাহিত করবে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...