Saturday, April 4, 2026

দেশের মধ্যে প্রথম ‘কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করল রাজ্য

Date:

Share post:

রাজ্যে চালু করা হল কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম। এখন থেকে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গুরুতর অসুস্থ করোনা রোগীদের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে । যা দেশের মধ্যে সর্বপ্রথম। এই বিষয়টি দেখভালের জন্য ৯৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম তৈরি হয়েছে।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।
এরই পাশাপাশি এদিন করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। কোভিডের সঙ্গে লড়তে দৈনিক ২৫ হাজার পরীক্ষার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেই লক্ষমাত্রা পার করে গিয়েছে। এদিন রাজ্যে ২৫ হাজার ৬০০ টি পরীক্ষা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । করোনা রোগীদের জন্য রাজ্যে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে রাজ্যে করোনা রোগীদের জন্য শয্যার সংখ্যা ১১ হাজার ৫৬০টি। আগেই চালু হয়েছে প্লাজমা ব্যাঙ্ক। এবার কর্ড ব্লাড ব্যাঙ্ককেও কাজে লাগানোর কথা ভাবছে প্রশাসন। ১৮০০৩১৩৪৪৪২২২-এই হেল্পলাইন নম্বরটিতে ফোন করলে স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত সাহায্য মিলবে।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...