Friday, June 26, 2026

“মসজিদের শিলান্যাসে কেউ আমন্ত্রণই জানাবে না, ডাকলেও যাবো না”, জানালেন আদিত্যনাথ

Date:

Share post:

“মসজিদের শিলান্যাসে আমাকে কেউই আমন্ত্রণ জানাবেন না। আমন্ত্রণ জানালেও আমি যাবো না।” খুবই স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ যোগী বলেছেন, “নিজের ধর্মবিশ্বাস প্রকাশের অধিকার তাঁর আছে। শিলান্যাস অনুষ্ঠানে যোগদান নিয়ে প্রশ্ন তোলার মানে হয় না।”

একই ভাবে মসজিদের শিলান্যাসে যেতে যে সন্ন্যাসী হিসেবে তাঁর আপত্তি আছে, সে কথাও রাখঢাক না করেই বলে দিয়েছেন তিনি।

প্রশ্ন উঠেছে, ধর্মনিরপেক্ষ দেশে একটি মন্দিরের শিলান্যাসে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত কি না? যোগীর উত্তর, ‘‘যখন রাজনৈতিক স্বার্থে নেতারা মাথায় ফেজ টুপি চাপিয়ে ইফতারে যান, তখন ধর্মনিরপেক্ষতায় সমস্যা হয় না? এসব কথা বলার উদ্দেশ্য মানুষ সব জানেন।’’ যোগীকে প্রশ্ন করা হয়, বিকল্প জমিতে বাবরি মসজিদের শিলান্যাসের আমন্ত্রণ এলে যাবেন? যোগী আদিত্যনাথ উত্তরে বলেছেন, “যদি মুখ্যমন্ত্রী হিসেবে প্রশ্ন করা হয়, আমার কোনও ধর্ম বা সম্প্রদায় নিয়ে সমস্যা নেই। কিন্তু এক জন সন্ন্যাসী হিসেবে আমি কোনও ভাবেই যাব না। মসজিদের শিলান্যাসে আমাকে কেউই আমন্ত্রণ জানাবেন না। আমিও যাব না। নিজের ধর্মীয় আস্থা প্রকাশের সব রকম অধিকার আমার রয়েছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...