Friday, April 3, 2026

কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ফোন করলেন বিজয়নকে

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনার কবলে দুবাই ফেরত মোট ১৯১ জন যাত্রী নিয়ে কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি। এখনও পর্যন্ত দুর্ঘটনার জেরে মোট ১৪ জনের খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত বহু যাত্রী।

কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের অবতরণের সময় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ২ জন পাইলট সহ মোট ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান দুর্ঘটনার খবর পেতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করে খোঁজ নিয়েছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

অন্যদিকে টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...