Monday, April 6, 2026

অর্জুন বাহুবলি, উত্তরপ্রদেশ থেকে ‘এনকাউন্টার’-‘সুপারি’ শব্দ আমদানি করছেন দিলীপ! কটাক্ষ ববির

Date:

Share post:

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে নিমতলা শ্মশান ঘাটে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে পুষ্পস্তবক দেওয়া হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়াও ছিলেন অতীন ঘোষ, শশী পাঁজা, রত্না শুর-সহ আরও অনেকে।

সেখান থেকে আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, “এনকাউন্টার” বা “সুপারি” এই শব্দগুলো সম্পূর্ণভাবে উত্তর প্রদেশ থেকে বাংলায় আমদানি হয়েছে। এবং উত্তরপ্রদেশ থেকে এই জিনিসগুলো নিয়ে আসছেন দিলীপ ঘোষ। আর এই বাংলা সম্পূর্ণ রবীন্দ্রনাথের বাংলা। সৃষ্টি এবং কৃষ্টির বাংলা। এখানে এসব একেবারেই চলবে না।

এর পাশাপাশি তিনি অর্জুন সিংকে উদ্দেশ্য করে বলেন, “অর্জুন উত্তরপ্রদেশের বাহুবলি। বিভিন্ন রকম কাজ করতে তিনি সক্ষম। এবং তিনি এখন ভয় পাচ্ছেন। তার কিসের ভয়। আসলে তিনি নাটক করছেন। আর করবেন নাই বা কেন। তিনি যে দলে যোগ দিয়েছেন, তা নাটুকে দল।” উল্লেখ্য, গতকাল ফের অর্জুন সিং-এর বাড়িতে এক দুস্কৃতিকে খুঁজতে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশ। রাজ্য বিজেপি সভাপতি এই ঘটনাকে রাজনৈতিক প্রতি হিংসা ব্যাখ্যা করাতেই তার পাল্টা দিলেন ফিরহাদ।

সেইসঙ্গে ফিরহাদ হাকিম আরও একবার দিলীপ ঘোষকে মনে করিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিভাগে যে সমস্ত কর্মীদের নেওয়া হচ্ছে তা সম্পূর্ণভাবে বিজ্ঞাপন দিয়ে, আইনি পথে। প্রসঙ্গত, দিলীপ ঘোষ জানিয়েছেন যে, কোনওরকম বিজ্ঞাপন ছাড়াই কর্মীদের অংশগ্রহণ করানো হচ্ছে। তার তীব্র প্রতিবাদ করেন এদিন ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন, ন্যাশনাল স্ট্র্যাটেজিতে সমস্ত রিপোর্ট রয়েছে তা হয়তো দীলিপবাবুর জানা নেই।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...