Monday, April 6, 2026

চেকে টাকা তোলার নিয়ম বদলালো আরবিআই

Date:

Share post:

চেকে টাকা তোলার নিয়ম বদলালো রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে নয়া নিয়ম জারি৷ ৫০ হাজার টাকার বা বেশি টাকার সমস্ত চেকের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই সিস্টেমে চেক ক্লিয়ারেন্সের সময়ে সময় যে ব্যাঙ্ক থেকে টাকা কাটা হবে তাদের যোগাযোগ করা হবে ৷

পজিটিভ পে সিস্টেমে চেক দেওয়ার আগে যে অ্যাকাউন্ট হোল্ডারের চেক জারি করেছে সেই চেকের নম্বর, ডেট, পেয়িনেম, অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্য যাচাই করতে হবে ৷ এরপর যখন ভাঙানোর জন্য জমা করা হবে, তখন ব্যাঙ্ক পজিটিভ পে-র মাধ্যমে চেক ডিটেলস মিলিয়ে দেখবে ৷ সমস্ত তথ্য মিলে গেলে টাকা দেওয়া হবে ৷ মোটা অঙ্কের টাকার ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে এই নিয়ম বলে জানিয়েছে আরবিআই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...