Friday, June 26, 2026

জিজ্ঞাসাবাদের সময় চাইলে ইডি খারিজ করল রিয়ার আবেদন

Date:

Share post:

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সঙ্গে আর্থিক তছরূপের কোনও বিষয় যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে মামলা দায়ের করে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবারই এই মামলায় রিয়াকে সমন পাঠিয়েছিল ইডি। সেই অনুযায়ী, শুক্রবার সকাল ১১টায় ইডির দফতরে হাজির হওয়ার কথা ছিল রিয়ার। তবে সেই হাজিরার কয়েকঘণ্টা আগেই নিজের আইনজীবী সতীশ মানেসিন্ধের মারফত রিয়া কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন করেন তাঁকে সময় দেওয়া হোক ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য। সূত্রের সেই আবেদন সরাসরি নাকচ করে দিল ইডি,জানাল হাজিরা দিতেই হবে ইডির দফতরে।

রিয়া আবেদনে বলেন, বর্তমানে শীর্ষ আদালতে তাঁর দায়ের করা পিটিশনের শুনানি চলছে, সেই শুনানির রায় না আসা পর্যন্ত ইডির দফতরে হাজিরা দেওয়ার সময়সীমা বাড়ানো হোক।

রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে বলেন, সুপ্রিম কোর্টের শুনানির কারণে তিনি আপাতত তাঁর বয়ান রেকর্ডের দিন স্থগিতের জন্য অনুরোধ করেছেন।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...