Friday, June 26, 2026

সুশান্তের মৃত্যুর তদন্ত : ইডির অফিসে পৌঁছলেন রিয়া

Date:

Share post:

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে পৌঁছলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। শুক্রবার বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত মৃত্যুর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাইয়ের বলার্ড এস্টেটের ইডি অফিসে পৌঁছেছেন।

প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং রিয়া চক্রবর্তী এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে পাটনা থানায় একটি এফআইআর দায়ের করেছিলেন। ‘জালেবি’ অভিনেত্রীর বিরুদ্ধে সুশান্ত আত্মহত্যা এবং অর্থ পাচারের মামলায় তার বাবা কে.কে. সিং অভিযোগ করেছিলেন। এফআইআর নথিভুক্ত হওয়ার পরই রিয়া এই মামলাটি পাটনা থেকে মুম্বইয়ে স্থানান্তর করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন।

শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) অর্থ পাচার মামলায় রিয়া চক্রবর্তীকে তলব করেছেন। জানা গিয়েছে, ইডি মুম্বইয়ের তার দুটি প্লাশ ফ্ল্যাটের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...